বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সুইজারল্যান্ড কোচের হুঁশিয়ারি: শক্তিশালী আর্জেন্টিনা, তবে অপরাজেয় নয় ২০ বছর পর মিশরের ঐতিহাসিক গিজার মঞ্চে ফিরছেন শাকিরা প্রতিকূল আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ মেসিকে টিকিয়ে রাখতেই পক্ষপাত? বিস্ফোরক অভিযোগ মিসরের কোচের হবিগঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা: প্রাণ গেল চালকের, আহত ২০ মানব পাচার ও অবৈধ অভিবাসন রোধে যৌথভাবে কাজের অঙ্গীকার মেলোনি ‘ভালো মানুষ’, তবে ইরান ইস্যুতে ভুল করেছেন: ট্রাম্প পেনশন স্কিমে মাসিক চাঁদা জমা সহজ করতে ‘উপায়’-জাতীয় পেনশন কর্তৃপক্ষের সমঝোতা ঢাকা বারে বিপুল উৎসাহ, উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব ২০২৬ উদযাপিত জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম মাননীয় স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করেন

মেসিকে টিকিয়ে রাখতেই পক্ষপাত? বিস্ফোরক অভিযোগ মিসরের কোচের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৮ জুলাই, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে মিসরকে। তবে ম্যাচের পর মাঠের লড়াইয়ের চেয়েও বেশি আলোচনায় এসেছে মিসরের প্রধান কোচ হোসাম হাসানের বিস্ফোরক মন্তব্য। রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, বাণিজ্যিক স্বার্থে লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে বিশ্বকাপে টিকিয়ে রাখার চেষ্টা করছে ফিফা ও টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ হোসাম হাসান বলেন, ‘আমাদের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হলো, আমি জানি না। এটি কোনোভাবেই ন্যায্য সিদ্ধান্ত ছিল না। পুরো পরিস্থিতি দেখে আমার মনে হয়েছে, লিওনেল মেসিকে যেকোনো মূল্যে এই টুর্নামেন্টে ধরে রাখার একটি প্রচ্ছন্ন ইচ্ছা রয়েছে। কারণ এর সঙ্গে বিশাল বাণিজ্যিক ও বিপণন স্বার্থ জড়িত।’

মিসরই ম্যাচে ভালো খেলেছে দাবি করে হোসাম আরও বলেন, ‘আজ আমরা দুর্দান্ত ফুটবল খেলেছি। কিন্তু ফুটবল আমাদের সঙ্গে অন্যায় করেছে। হয়তো তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, আর মেসি টুর্নামেন্টে থাকলে স্পন্সর ও বিপণনের জন্য সেটি বেশি লাভজনক। তাই এমন সিদ্ধান্ত এসেছে। আজ রেফারি মিসরের প্রতি প্রকাশ্য অবিচার করেছেন। এখানে কোনো স্পোর্টিং জাস্টিস ছিল না। আমার মনে হয়েছে, মাঠের ফুটবলের বাইরেও অন্য কিছু বিষয় ম্যাচের ফল নির্ধারণ করেছে।’

ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি মিসরের নিয়ন্ত্রণে। ১৫তম মিনিটে ইয়াসির ইব্রাহিম গোল করে দলকে এগিয়ে দেন। ৬৭ মিনিটে মোস্তফা জিকোর দুর্দান্ত গোলে ব্যবধান দাঁড়ায় ২-০। তবে এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। শেষ ১১ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। মিসরের দাবি, এই প্রত্যাবর্তনের পেছনে রেফারির একাধিক বিতর্কিত সিদ্ধান্ত বড় ভূমিকা রেখেছে।

বিদায়ের পর আবেগঘন কণ্ঠে মিসর ও আরব বিশ্বের সমর্থকদের কাছে ক্ষমাও চান হোসাম হাসান। তিনি বলেন, ‘আমি মিসর এবং সমগ্র আরব বিশ্বের মানুষের কাছে ক্ষমা চাইছি। আমরা সবাইকে আনন্দ দিতে চেয়েছিলাম এবং যত দূর সম্ভব যেতে চেয়েছিলাম। আমার খেলোয়াড়রা মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে, তাদের নিয়ে আমি গর্বিত। আমাদের স্বপ্ন এখানেই শেষ নয়। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102