মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ইতিহাসের সেরা সংসদ গড়ার প্রত্যাশা চিফ হুইপের বিমানবন্দর এলাকা থেকে দীর্ঘদিনের পলাতক এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে চাটখিল থানা পুলিশ জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাতীয় জাদুঘরে আধুনিক শিশু গ্রন্থাগার নির্মাণে জাপানের জোরালো আশ্বাস রাঙামাটিতে গাছের গুঁড়ির আঘাতে নারীর মর্মান্তিক মৃত্যু গুলশান লেকের পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপের নির্দেশ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানতে আশাবাদী ট্রাম্প ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই: শিক্ষামন্ত্রী মিসর ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে বড় তিন পরিবর্তন সাভারে ককটেল বিস্ফোরণ প্রশাসনের ইন্ধনে ঘটেছে: দাবি নাহিদ ইসলামের

রাঙামাটিতে গাছের গুঁড়ির আঘাতে নারীর মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়িতে টানা বৃষ্টির মধ্যে পাহাড়ের ওপর থেকে গাছের গুঁড়ি গড়িয়ে পড়ে লক্ষী বিলাস চাকমা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢাল নরম হয়ে যায়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের পানির নালা পরিষ্কার করার সময় পাহাড়ের ওপর থেকে বৃষ্টির পানির সঙ্গে একটি বড় গাছের গুঁড়ি নিচে নেমে এসে লক্ষী বিলাস চাকমার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরেও জানান, ওই এলাকায় পাহাড়ের ওপর বসবাস করা দুটি পরিবারকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানাে হয়েছে। এদিকে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। রাঙামাটি জেলায় ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে রাঙামাটি পৌর এলাকায় রয়েছে ১১টি আশ্রয়কেন্দ্র।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102