মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্বকাপ শেষে ফুটবলারদের উদ্দেশে এএফএর হৃদয়ছোঁয়া বার্তা কলমাকান্দায় উপদাখালীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল টলির ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২ যুবক বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? কী বলছে ফিফা ১২০ মিনিটে স্পেনের পোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

স্ত্রীকে হ ত্যা করে মাটি চাপা, ১৯ দিন পর লা*শ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৬ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের ১৯ দিন পর এক নারীর মরদেহ স্বামীর বাড়ির উঠান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আলমগীর হোসেন (৩৫) ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে।

নিহত জায়েদা বেগম (৩৮) রাজনগর উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। তার স্বামী আলমগীর হোসেন করিমপুর চা বাগান এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গত ৩ জুলাই মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় জায়েদা বেগমের বাবা আব্দুল হান্নান রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তের অংশ হিসেবে গত ৫ জুলাই আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি প্রথমে দাবি করেন, তার স্ত্রী গত ১৯ জুন সৌদি আরবে চলে গেছেন। তবে তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেলে তাকে থানায় নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের দাবি, একপর্যায়ে আলমগীর স্বীকার করেন যে, গত ১৭ জুন রাতে তিনি এক সহযোগীর সহায়তায় স্ত্রী জায়েদা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন।

পরে ১৮ জুন সকালে বাড়ির উঠানে গর্ত করে মরদেহ মাটি চাপা দেন।
সোমবার (৬ জুলাই) সকালে আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদারের উপস্থিতিতে বাড়ির উঠানে অভিযান চালানো হয়। পরে মাটি খুঁড়ে জায়েদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজনগর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় স্বামী আলমগীর হোসেন ও তার এক সহযোগীকে হেফাজতে নেওয়া হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102