সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্বকাপ শেষে ফুটবলারদের উদ্দেশে এএফএর হৃদয়ছোঁয়া বার্তা কলমাকান্দায় উপদাখালীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল টলির ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২ যুবক বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? কী বলছে ফিফা ১২০ মিনিটে স্পেনের পোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ম্যাচ হেরে ক্ষমা চাইলেন ব্রাজিলের অধিনায়ক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৬ জুলাই, ২০২৬

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর দেশবাসী ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক মারকিনিওস

ম্যাচটি ২-১ গোলের ব্যবধানে হেরে গেছে সেলেসাওরা।

ব্রাজিলিয়ান অধিনায়ক বলেন, ‘এখন এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে এবং যারা মাঠে এসে আমাদের খেলা দেখেছেন, সবার কাছে ক্ষমা চাচ্ছি। ভুল থেকে শিক্ষা নিতে হবে। আর আগামী প্রজন্মের যারা দলে থাকবে, তাদের জন্য আমি দেশের মানুষের কাছে এখন থেকেই সমর্থনের অনুরোধ করছি। সামনে চারটি বছর সময় আছে, তারা যেন কঠোর পরিশ্রম করতে পারে এবং আগামী বিশ্বকাপে বড় কিছু অর্জন করতে পারে।’

এদিন শুরুতে এগিয়ে যেতে পারত ব্রাজিলই। কিন্তু ব্রুনো গিমারায়েস পেনাল্টি মিস করেন। পরে সহজ সুযোগে গোল মিস করেন এন্দ্রিক। বিপরীতে সুযোগ কাজে লাগিয়েছেন আর্লিং হলান্ড। তার জোড়া গোলেই জিতেছে নরওয়ে।

মার্কিনিয়োস বলেন, ‘নরওয়ে দলের খেলোয়াড়রা আজকে তাদের সুযোগগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে। অন্যদিকে, আমরা আমাদের পাওয়া সুযোগগুলো হেলায় হারিয়েছি। আমরা পেনাল্টি পেয়েছিলাম, আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম। আমার মনে হয় বিশ্বকাপ এমন একটা জায়গা যেখানে যে দল কম ভুল করবে, তারাই পরের পর্বে যাবে এবং শেষ পর্যন্ত জয়ী হবে।’

‘আমি মনে করি দোষটা আমারই, তাই না? একজন অধিনায়ক হিসেবে এবং দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় হিসেবে আমাদের এই ব্যর্থতার দায় নিজেদের কাঁধে তুলে নেওয়া উচিত, যাতে নতুন প্রজন্মের ওপর চাপ না পড়ে এবং তারা শান্তিতে কাজ করার সুযোগ পায়।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102