সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এর মৃত্যুতে স্পিকার হাফিজ উদ্দিনের শোক পরিসংখ্যান ও বিবিএস কর্মকর্তাদের সঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর মতবিনিময় ঢাবিতে প্রথম আন্তর্জাতিক স্বাস্থ্যপ্রযুক্তি সম্মেলন উদ্বোধন বিরোধীদলীয় নেতার সাথে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিকুঞ্জ টানপাড়ায় এক ট্রান্সফরমারেই হাজারো মানুষের ভোগান্তি, দুই বছরেও মেলেনি সমাধান জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন গাজায় এবার ইহুদি বসতি সম্প্রসারণের তোড়জোড় আদাবরে বিএনপি নেতা হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ৫ আসামি ইসরায়েলি মন্ত্রীর নিউ ইয়র্ক সফর বাতিল, সন্তোষ মানবাধিকার সংস্থার সংসদের দক্ষিণ প্লাজায় মিউজিক্যাল পারফরম্যান্সে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এর মৃত্যুতে স্পিকার হাফিজ উদ্দিনের শোক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৫ জুলাই, ২০২৬

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এর মৃত্যুতে স্পিকার হাফিজ উদ্দিনের শোক

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন এবং ০৫ জুলাই, ২০২৬ খ্রি: রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬বছর।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ চার দশক শিক্ষকতা করেছেন।

এক শোক বার্তায় জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্রের সম্পাদনা ছাড়াও রয়েছে তার অনেক গুরুত্বপূর্ণ বই।

‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’-এর মতো ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে গুণী এই অধ্যাপকের। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’, ‘স্বদেশচিন্তা’-এর মতো একাধিক গ্রন্থ।

১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102