মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিবসহ আটক ৩ শেখ মুজিবকে নিয়ে পোস্ট, কলেজ শিক্ষক বরখাস্ত নারীদের জন্য ঢাকার রাস্তায় নামছে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব-২০২৬ বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষের ঐক্যের ভিত্তি : তথ্যমন্ত্রী ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের আয়ারল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি রাজবাড়ী প্রধান ডাকঘর থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আতঙ্কে গ্রাহকরা

গাজীপুরের বর্জ্য ব্যবস্থাপনার শৃঙ্খলা ফেরাতে ৫১ ওয়ার্ডের দায়িত্ব পেলেন এসএম শাকিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা: ৫১ ওয়ার্ডে দায়িত্ব পেলেন ৭৯ ঠিকাদার এসএম শাকিল আহমেদ

​গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সম্পূর্ণ প্রতিযোগিতামূলক ও নিয়মতান্ত্রিক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে সিটির ৫১টি ওয়ার্ডে প্রাথমিক বর্জ্য সংগ্রহের জন্য ৭৯টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে।

​রোববার নগর ভবনের হলরুমে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঠিকাদারদের হাতে নিয়োগপত্র তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
​অনুষ্ঠানে প্রশাসক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বাসাবাড়ি থেকে নির্ধারিত সেবামূল্যের অতিরিক্ত অর্থ আদায় কিংবা নিয়মিত বর্জ্য সংগ্রহে অবহেলা করলে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের চুক্তি বাতিলসহ লাইসেন্সও বাতিল করা হবে।”

​নগর কর্তৃপক্ষ জানায়, সিটির ৫৭টি ওয়ার্ডের প্রাথমিক বর্জ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য পুনঃউন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছিল। পরবর্তীতে মূল্যায়ন কমিটির পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে যোগ্য ৭৯টি প্রতিষ্ঠানকে আগামী এক বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়।

​প্রশাসক মো. শওকত হোসেন সরকার তাঁর বক্তব্যে উল্লেখ করেন, গাজীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সচেতনতা নিশ্চিত করা জরুরি। এই লক্ষ্য বাস্তবায়নেই সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহে অতীতে যেসব অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়মের অভিযোগ ছিল, নতুন নীতিমালার মাধ্যমে তা পুরোপুরি বন্ধ করা হবে।
​তিনি আরও জানান, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে প্রথমে সতর্ক করা হবে। এরপরও সংশোধন না হলে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীকে একটি নিরবচ্ছিন্ন ও সুশৃঙ্খল পরিচ্ছন্নতা সেবা দেওয়াই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102