বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা’ সংবাদের সেই নারী, এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে সুস্থ হয়ে বৃদ্ধাশ্রমে সিলেটে হামের উপসর্গে ৫ দিনে ১১ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১০৭ অস্ত্র মামলায় আনিসুল হকের চার্জ শুনানি পিছিয়েছে মেট্রোরেলের নিরাপত্তা ঘাটতি কাটাতে গঠন হলো ৯ সদস্যের কমিটি একনেকের বৈঠকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প ৪ মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ১৭ নাবিক নিজ শহর রোজারিওতে ফিরলেন লিওনেল মেসি কাওলায় বিএনপি নেতা জুলহাস পারভেজ মোল্লার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তকর মন্তব্যের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

সাতক্ষীরার তালায় বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্র কুশলের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১ জুলাই, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর বাজার ব্র্যাক মোড় এলাকায় বাসের চাপায় কুশল সরদার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা কানাই লাল সরদার আহত হয়েছেন।

বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কুশল সরদার খলিলনগর ইউনিয়নের নলতা সরদার পাড়ার বাসিন্দা কানাই লাল সরদারের ছেলে এবং তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা জালালপুর ইউনিয়নের রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা উপজেলার হাতবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরিবারটি ডুমুরিয়া উপজেলার চুকনগরে বসবাস করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে কানাই লাল সরদার মোটরসাইকেলে করে ছেলে কুশলকে স্কুলে নিয়ে তালার উদ্দেশে রওনা হন। শাহপুর বাজার ব্র্যাক মোড় এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস ওভারটেক করার সময় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের ভারসাম্য নষ্ট হয়ে কুশল ছিটকে পড়ে বাসের পেছনের চাকায় পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার বাবা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন।

প্রত্যক্ষদর্শী ফেরদৌস রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত কানাই লাল সরদারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কুশলের সহপাঠীরা জানায়, বুধবার থেকেই তাদের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। প্রতিদিনের মতো বাবার মোটরসাইকেলে করেই সে স্কুলে যাচ্ছিল। কিন্তু পরীক্ষার দিনই সড়ক দুর্ঘটনায় তার জীবন থেমে যায়।

তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102