মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

হৃদয়ভাঙা কষ্টের মাঝেও স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

জাপানের সমর্থকদের শৃঙ্খলা ও দায়িত্ববোধ আবারও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। ম্যাচ শেষে অন্যান্য দর্শকদের মতো দ্রুত স্টেডিয়াম ছেড়ে না গিয়ে তারা গ্যালারিতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে তবেই বের হন।

এই ঘটনা নতুন নয়। এর আগেও ২০২২ সালের কাতার বিশ্বকাপ চলাকালীন জাপানি দর্শকদের এমন আচরণ দেখা গিয়েছিল। শুধু নিজেদের দলের ম্যাচেই নয়, অন্য দলের খেলা দেখতেও গিয়ে তারা স্টেডিয়াম পরিষ্কার করেছেন।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত চলমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জাপান তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়, যা ২-২ গোলে ড্র হয়েছে। তবে খেলার ফলের চেয়েও বেশি আলোচনায় আসে জাপানি সমর্থকদের আচরণ।

ম্যাচ শেষে ডালাসের স্টেডিয়ামে দেখা যায়, তারা পানির বোতল, খাবারের মোড়কসহ বিভিন্ন আবর্জনা সংগ্রহ করছেন এবং ব্যাগে ভরে নির্ধারিত স্থানে ফেলছেন। পুরো এলাকা পরিষ্কার করার পরই তারা স্টেডিয়াম ত্যাগ করেন।

এই দৃশ্যের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা তাদের এই দায়িত্বশীলতা ও নাগরিক সচেতনতার প্রশংসা করেন।

জাপানের ক্রীড়া সংস্কৃতির অংশ হিসেবেই এই অভ্যাস গড়ে উঠেছে। দেশটির ঘরোয়া ফুটবল লিগেও খেলা শেষে দর্শকদের স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা যায়। তাদের মতে, খেলা উপভোগ করার পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখাও দর্শকদের দায়িত্ব।

এভাবেই বিশ্বের বিভিন্ন ক্রীড়া আসরে বারবার জাপানি সমর্থকদের এই ইতিবাচক দৃষ্টান্ত নজর কাড়ছে এবং প্রশংসা পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102