মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

বাংলাদেশকে ভালোবাসি আমরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। জয়ের পর মিক্সড জোনে বাংলাদেশের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার ও মিডফিল্ডার ক্যাসেমিরো।

ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকরা যখন অ্যালিসনকে জানান যে তারা বাংলাদেশ থেকে এসেছেন, তখন লিভারপুলের এই তারকা হাসিমুখে এবং বুড়ো আঙুল উঁচিয়ে তাদের অভিবাদন জানান।

বাংলাদেশি সেলেসাও ভক্তদের উন্মাদনা নিয়ে অ্যালিসন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের ব্রাজিল দলকে সমর্থনের বেশ কিছু ভিডিও দেখেছেন। সেই ভিডিওগুলো তার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে। এ দেশের মানুষের এই আবেগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে অ্যালিসন বলেন, ‘আমরা ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভীষণ ভালোবাসি।’ সেই সাথে অকুন্ঠ সমর্থনের জন্য বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ জানান তিনি।

অন্যদিকে, মিক্সড জোনে যখন বাংলাদেশি সাংবাদিক ক্যাসেমিরোকে জানান যে, এই মুহূর্তে বাংলাদেশে গভীর মধ্যরাত হওয়া সত্ত্বেও ভক্তরা রাস্তায় নেমে ব্রাজিলের এই জয় উদযাপন করছেন, তখন ক্যাসেমিরোও তার মুখে চওড়া হাসি ফুটিয়ে তোলেন।

প্রতিক্রিয়া জানিয়ে ক্যাসেমিরো বলেন, ‘আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ব্রাজিলকে এভাবে সমর্থন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

বাংলাদেশের মানুষের ফুটবল প্রেম বিশ্বজুড়ে সমাদৃত। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ থাকলে বাংলাদেশে যে উন্মাদনা তৈরি হয়, তা ফিফা থেকে শুরু করে খোদ ফুটবলারদের নজর কেড়েছে বারবার। জাপানের বিপক্ষে আজকের এই কঠিন জয়ে কাসেমিরোর গোলটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। আর ম্যাচ শেষে ভক্তদের প্রতি তার এই সম্মান প্রদর্শন বাংলাদেশি সমর্থকদের জন্য এক অনন্য প্রাপ্তি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102