বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা’ সংবাদের সেই নারী, এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে সুস্থ হয়ে বৃদ্ধাশ্রমে সিলেটে হামের উপসর্গে ৫ দিনে ১১ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১০৭ অস্ত্র মামলায় আনিসুল হকের চার্জ শুনানি পিছিয়েছে মেট্রোরেলের নিরাপত্তা ঘাটতি কাটাতে গঠন হলো ৯ সদস্যের কমিটি একনেকের বৈঠকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প ৪ মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ১৭ নাবিক নিজ শহর রোজারিওতে ফিরলেন লিওনেল মেসি কাওলায় বিএনপি নেতা জুলহাস পারভেজ মোল্লার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তকর মন্তব্যের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

সাভারে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সাভারে ২শ পুরিয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (২৬) ও আতিকুর রহমান (৪২) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সাভারের আশুলিয়া এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আশুলিয়ার ইসলামপুর এলাকা থেকে আতিকুর রহমানকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং আশুলিয়ার শেরআলী মার্কেট এলাকা থেকে সাদ্দাম হোসেনকে ২০০ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আতিকুর রহমান সাভারের আশুলিয়ার ইসলামপুর মহল্লার আবুল কালাম আজাদের ছেলে। অপরদিকে সাদ্দাম হোসেন আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার মৃত শাহ আলমের ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ইসলামপুর এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আতিকুর রহমানকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে গোয়েন্দা পুলিশের আরেকটি দল দক্ষিণ গাজীরচট এলাকার শেরআলী মার্কেটে অভিযান চালিয়ে ২০০ পুরিয়া হেরোইনসহ সাদ্দাম হোসেনকে আটক করে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102