সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মেসি খেললেই জিততে পারে না ইন্টার মায়ামি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস গাজায় ইসরায়েলের বিমান হামলা, প্রাণ গেল ৪ বছরের শিশুর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান কাজের মাধ্যমেই এমপিত্ব প্রমাণ করতে চাই’’ – ব্যারিস্টার কায়সার কামাল দক্ষিণখানে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দুই মহল্লায় উত্তেজনা গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সংসদীয় কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা দিতে জিপিএসএ’র ছায়া সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ব্রাজিলের এই বিশ্বরেকর্ড আগামী চার বছরেও কেউ ভাঙতে পারবে না

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বিশ্বকাপের নকআউট পর্বের শুরুতেই বড় ধাক্কা খেল জার্মানি। প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর জার্মানদের এই নাটকীয় বিদায়ে দূর আকাশে স্বস্তির নিঃশ্বাস ফেলছে হেক্সা মিশনের খোঁজে থাকা ব্রাজিল। কারণ আর কিছুই নয়, অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত ‘পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন’ তকমাটা এককভাবে নিজেদের শোকেসেশেই ধরে রাখছেন ভিনিসিয়ুস-নেইমাররা।

ইতিহাসের খেরোখাতা বলছে, ২০০২ সালে পঞ্চমবারের মতো সোনালি ট্রফি উঁচিয়ে ধরার পর থেকেই বিশ্ব ফুটবলের একক সিংহাসনটা ব্রাজিলের দখলে। চলমান বিশ্বকাপে সেই রাজত্বে হানা দেওয়ার সুবর্ণ সুযোগ ছিল একমাত্র জার্মানির সামনে।

১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালের বিশ্বজয়ী জার্মানরা এবার ট্রফি ছুঁতে পারলে ভাগ বসাত ব্রাজিলের পাঁচ বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তিতে।তবে মাঠের লড়াইয়ে প্যারাগুয়ের রক্ষণব্যূহ ভাঙতে না পারায় এবং পেনাল্টি শুটআউটের ভাগ্য পরীক্ষায় পরাস্ত হওয়ায় থমকে গেছে ডাই মানশাফটদের সেই স্বপ্ন। ফলে দুই দশকেরও বেশি সময় ধরে রাখা ব্রাজিলের এই একক শ্রেষ্ঠত্বে অন্তত আগামী চার বছর কেউ ভাগ বসাতে পারছে না তা নিশ্চিত।

অন্যদিক, মাঠের ফুটবলে দাপট দেখিয়ে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

সেলেসাওদের লক্ষ্য এখন পাঁচ তারকার জার্সিতে ষষ্ঠ তারা যোগ করে ব্যবধানটা আরো বাড়িয়ে নেওয়া।উল্লেখ্য, বিশ্বকাপ ইতিহাসের সফলতম দলের তালিকায় পাঁচ ট্রফি নিয়ে সবার ওপরে ব্রাজিল। চার শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে জার্মানি ও ইতালি। আর আর্জেন্টিনা, ফ্রান্স ও উরুগুয়ের শোকেসে আছে তিনটি করে ট্রফি। তবে ইতালি এবার মূল পর্বের টিকিটই কাটতে পারেনি, আর জার্মানি বিদায় নিল শেষ ষোলো থেকে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102