সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্রাজিল জিতুক, তবে জাপান যেন না হারে পরিচ্ছন্নতা কার্যক্রমে সকল রাজনৈতিক দলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান আফাজ উদ্দিনের উত্তরায় বসবাসরত বগুড়াবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঈদ-পরবর্তী গেট-টুগেদার ও সাংস্কৃতিক সন্ধ্যা। ব্রাজিল-জাপান ম্যাচে সেই ক্রোয়েশিয়ান রেফারি মনে মনে শাহরুখের প্রেমিকা, পর্দায় হতে হয়েছিল বোন দুইবারের বেশি প্রসূতি ছুটি না থাকা ও সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল গৃহকর্মী নির্যাতন: মানবাধিকার কর্মী ও তার স্ত্রী সাত বছর কারাদণ্ড সংসদে সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের ৩০০ ফিটে মৃত্যুফাঁদ ‘রেসিং’ জুলাই থেকেই কার্যকর হতে পারে নতুন পে-স্কেলের পুরো মূল বেতন

তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৯ জুন, ২০২৬

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও হালকা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

রোববার সন্ধ্যা ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ২২ মিটার, যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উজানে ভারি বৃষ্টিপাতের কারণে রোববার দুপুর থেকে তিস্তায় পানি বাড়তে শুরু করে। সন্ধ্যা ৬টায় তা বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে।”

নদী তীরবর্তী হাতীবান্ধা উপজেলার সিন্দূর্না গ্রামের রহিমুদ্দিন বলেন, হঠাৎ পানি বাড়ায় চরাঞ্চলের বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বসতবাড়িতে পানি ওঠায় গবাদিপশু ও শিশু-বৃদ্ধদের নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা।

এদিকে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় তিস্তার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদী তীরবর্তী উঁচু রাস্তাগুলো ঝুঁকিতে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, শুষ্ক মৌসুমে পাউবো বাঁধ সংস্কারের টেকসই কাজ না করে বর্ষা এলে জরুরি মেরামতের নামে সরকারি অর্থ অপচয় করে। ফলে প্রতি বছরই তাদের ভাঙন ও বন্যার ঝুঁকিতে থাকতে হয়।

পাউবো কর্মকর্তারা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102