মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্বকাপ শেষে ফুটবলারদের উদ্দেশে এএফএর হৃদয়ছোঁয়া বার্তা কলমাকান্দায় উপদাখালীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল টলির ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২ যুবক বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? কী বলছে ফিফা ১২০ মিনিটে স্পেনের পোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উত্তরা জোন নতুন স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৮ জুন, ২০২৬

২৮ জুন ২০২৬ ইং

উত্তরা জোনের দোকান মালিক সমিতির নতুন কার্যালয় উদ্বোধন

ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উত্তরা জোন নতুন স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার ২৮ জুন বিকেলে রাজধানীর উত্তরে এএইচ টাওয়ারে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে এই নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উত্তরা জোনের সভাপতি ও দক্ষিণ খান থানা বিএনপির আহ্বায়ক জনাব হেলাল তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতের সহ-সভাপতি মোহাম্মদ আলি।

উদ্বোধনী বক্তবে সভাপতি হেলাল তালুকদার বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। নতুন এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এই উত্তরা ব্যবসায়ীদের ঐক্য আরও সুদৃঢ় হবে।

এবং তাদের যেকোনো সমস্যা সমাধানে এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।।

ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উত্তরা জোনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিহাদুল ইসলাম পরশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উত্তরা জোনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম দর্জি।

এছাড়া স্থানীয় ব্যবসায়ী নেতা, দোকান মালিকরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের শেষ অংশে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102