রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নুজসাত মৃত্যু মামলায় এক দিনের রিমান্ডে সাকিন, জামিন নাকচ জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে এনসিপি : সেঁজুতি অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন : শিক্ষামন্ত্রী অবস্থা সংকটাপন্ন, ফের ভেন্টিলেটরে মুস্তাফা মনোয়ার ইবিয়ান ক্লাব লিমিটেড কর্তৃক প্রথম বারের মত ১০০ এর অধীক ইবিয়ানদের নিয়ে মতবিনিমিয় ও ডিনার আয়োজন পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে দেশের ৩৭ শতাংশ মানুষ সুফল ভোগ করবে নকআউটে আর্জেন্টিনার পথ সহজ, ইউরোপের জায়ান্টদের কঠিন সমীকরণ ফ্রান্সে স্বাভাবিক সময়ের তুলনায় মৃত্যু বেড়েছে ১ হাজার ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের ঢাকা কেয়ার স্কুলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৮ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার বিকালে ঠাকুরগাঁও শহরের সালন্দর ইসলামীয়া কামিল মাদ্রাসা মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

 এসময় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে ফলজ বনজ ও ঔষধি প্রজাতির দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক ছাত্রশিবির সভাপতি মো. দেলাওয়ার হোসেন।

তিনি বলেন, ‘পরিবেশ দূষণের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিবেশও এখন বিষাক্ত হয়ে উঠেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ধর্ষণের মতো অপরাধ রাজনীতিকে কলুষিত করছে।

একই সঙ্গে পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি রাজনীতিকে দূষণমুক্ত করতে সুস্থ রাজনৈতিক চর্চার আহ্বান জানান তিনি।দেলাওয়ার হোসেন বলেন, ‘কার্বন ডাইঅক্সাইড যেমন পরিবেশকে দূষিত করছে, তেমনি দেশের রাজনীতিতেও এখন বিষাক্ত আবহাওয়া বিরাজ করছে। আগামী প্রজন্মের জন্য কল্যাণকর, নিরাপদ ও সুস্থ রাজনীতি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ সমাজ ও রাজনৈতিক পরিবেশকে নষ্ট করছে।

কারণ এসব অধিকাংশ ঘটনায় রাজনৈতিক কর্মী ও নেতাদের দ্বারা সংঘটিত হচ্ছে। তাই এসব কর্মকাণ্ড থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে।’ পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত তিনটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।কর্মসূচিতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদসহ দলীয় নেতাকর্মী, বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102