রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে এনসিপি : সেঁজুতি অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন : শিক্ষামন্ত্রী অবস্থা সংকটাপন্ন, ফের ভেন্টিলেটরে মুস্তাফা মনোয়ার ইবিয়ান ক্লাব লিমিটেড কর্তৃক প্রথম বারের মত ১০০ এর অধীক ইবিয়ানদের নিয়ে মতবিনিমিয় ও ডিনার আয়োজন পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে দেশের ৩৭ শতাংশ মানুষ সুফল ভোগ করবে নকআউটে আর্জেন্টিনার পথ সহজ, ইউরোপের জায়ান্টদের কঠিন সমীকরণ ফ্রান্সে স্বাভাবিক সময়ের তুলনায় মৃত্যু বেড়েছে ১ হাজার ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের ঢাকা কেয়ার স্কুলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেসির বিশ্বরেকর্ড, কেইনের কীর্তি—বিশ্বকাপে একদিনে যত ইতিহাস

টেইলর সুইফটের বিয়ে, রাস্তা বন্ধ রাখার অনুমতি চেয়ে আবেদন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৮ জুন, ২০২৬

পপসংগীতের দুনিয়ায় টেইলর সুইফটের নাম এখন একাই একটি ব্র্যান্ড। অন্যদিকে আমেরিকান ফুটবলের তারকা ট্রাভিস কেলসি মাঠের নায়ক। কয়েক বছর ধরে এই দুই সুপারস্টারের প্রেম বিশ্বজুড়ে আলোচনার বিষয়। এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তাঁদের সম্ভাব্য বিয়ে।

যদিও টেইলর বা ট্রাভিস কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করেননি, তবু নিউইয়র্ক শহরে ঘটে যাওয়া একের পর এক ঘটনা নতুন করে জল্পনা উসকে দিয়েছে। রাস্তা বন্ধের অনুমতি, হোটেল বুকিং, নিরাপত্তা সংস্থার প্রস্তুতি, এমনকি শহরের মেয়রের মন্তব্য—সবকিছু মিলিয়ে মনে হচ্ছে, বছরের সবচেয়ে আলোচিত সেলিব্রিটি বিয়েটি হয়তো দরজায় কড়া নাড়ছে।

প্রেম থেকে বাগ্‌দান
২০২৩ সালে প্রকাশ্যে আসে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির সম্পর্ক। এরপর কনসার্ট, ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান—সব জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যায়।

২০২৫ সালের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে যুগল ছবি প্রকাশ করে তাঁরা বাগ্‌দানের ঘোষণা দেন। সেই পোস্টের ক্যাপশন ছিল রসিকতাপূর্ণ—‘তোমাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছে।’ সেই মুহূর্ত থেকেই শুরু হয় একটাই প্রশ্ন—বিয়ে কবে?

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসিছবি: টেইলর সুইফটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
ম্যাডিসন স্কয়ার গার্ডেন কেন?
নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন শুধু একটি স্টেডিয়াম নয়; এটি আমেরিকান বিনোদনজগতের অন্যতম আইকনিক ভেন্যু। বক্সিং থেকে বাস্কেটবল, রক কনসার্ট থেকে রাজনৈতিক অনুষ্ঠান—সবকিছুর সাক্ষী এই অডিটোরিয়াম।

সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৩ জুলাই এই ভেন্যুতেই টেইলর ও ট্রাভিসের বিয়ের আয়োজন হতে পারে।

গুজবের সূত্র শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়। নিউইয়র্ক সিটির রাস্তা বন্ধের অনুমতি–সংক্রান্ত নথি, নিরাপত্তা প্রস্তুতি এবং স্থানীয় প্রশাসনের কার্যক্রমও এই জল্পনাকে শক্তিশালী করেছে।

রাস্তা বন্ধের অনুমতি
খবরে বলা হয়েছে, ম্যাডিসন স্কয়ার গার্ডেন ঘিরে কয়েকটি রাস্তা আগামী ২ থেকে ৪ জুলাই পর্যন্ত আংশিকভাবে বন্ধ রাখার জন্য আবেদন করা হয়েছে। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কয়েক শ অতিথির জন্য অস্থায়ী কাঠামো তৈরির অনুমতিও চেয়েছে।

সাধারণ কোনো অনুষ্ঠানের জন্য নিউইয়র্কের ব্যস্ততম এলাকায় এত বড় পরিসরের প্রস্তুতি খুব একটা দেখা যায় না। তাই অনেকেই ধারণা করছেন, এর পেছনে রয়েছে বড় কোনো তারকাখচিত আয়োজন।

নিরাপত্তা সংস্থার তৎপরতা
জল্পনাকে আরও উসকে দিয়েছে নিরাপত্তা সংস্থাগুলোর প্রস্তুতি। খবরে দাবি করা হয়েছে, পেন স্টেশন এলাকায় দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তাকে সম্ভাব্য ভিড় ও বিশেষ অনুষ্ঠানের বিষয়ে আগাম সতর্ক করা হয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পীকে ঘিরে বিশাল ভিড় হওয়া অস্বাভাবিক নয়। তাই নিরাপত্তাব্যবস্থাও যে বাড়তি হবে, সেটি অনুমেয়।

হোটেল বুকিং ও অতিথির তালিকা
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের কয়েকটি বিলাসবহুল হোটেলে জুলাইয়ের শুরুতে বড় আকারের বুকিং হয়েছে।

বিশেষ করে আমেরিকান ফুটবল দলের কয়েকজন পরিচিত খেলোয়াড়ের নাম অতিথির তালিকায় থাকতে পারে বলে আলোচনা চলছে। যদিও এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই, তবে জল্পনার আগুনে ঘি ঢালার জন্য যথেষ্ট।

মেয়রের মন্তব্যে নতুন মাত্রা
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে শহরের ব্যস্ত গ্রীষ্মকালীন সূচি নিয়ে কথা বলতে গিয়ে টেইলর সুইফটের সম্ভাব্য বিয়ের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি রসিকতা করে বলেন, শহর বড় আয়োজন সামলাতে অভ্যস্ত এবং তিনি এই অনুষ্ঠান নিয়েও উচ্ছ্বসিত।
মেয়রের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধরে নেন যে বিয়ের খবর প্রায় নিশ্চিত।

রোড আইল্যান্ড থেকে নিউইয়র্ক
গণমাধ্যমে আরও দাবি করা হয়েছে, প্রথমে বিয়ের অনুষ্ঠান ওয়াচ হিলে করার পরিকল্পনা ছিল। সেখানে টেইলর সুইফটের সমুদ্রতীরবর্তী বাড়ি রয়েছে। কিন্তু পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় পরে স্থান পরিবর্তন করা হয়। যদি এ তথ্য সত্য হয়, তাহলে বোঝা যায় যে গোপনীয়তা রক্ষা করাই ছিল যুগলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102