শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিজিএমইএ এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন যৌথ উদ্যোগে ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। ইরানের অধিনায়ক বললেন, আয়োজকরা চায় আমরা বাদ পড়ি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ঘটনায় দুই মামলা, দুলাভাই বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ২ সময় চাহিয়া লজ্জা দিবেন না : স্পিকার হাফিজ উদ্দিন ছাগল মারাকে কেন্দ্র করে, মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তিন দিন পর উদ্ধার মরদেহ ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো: ট্রাম্প বিশ্বকাপে এই মাইলফলকেও প্রথম ব্রাজিল

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৭ জুন, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান। সেই সঙ্গে দলটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয় নগরস্থ ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে নতুন কমিটির ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর চরমোনাই)।

এদিন ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে নির্বাচনোত্তর কার্যক্রম পর্যালোচনা ছাড়াও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ আগামীর রাজনীতির জন্য দলকে আরও সুসংহত করতে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগেই বিশেষ শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। যেখানে ২০২৫-২৬ সালের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা ছাড়াও রাজনৈতিক কৌশল ও পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং শরিয়াহ পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। শরিয়াহ ও ইসলামকে প্রাধান্য দিয়েই আমরা রাজনৈতিক কৌশল নির্ধারণ করি এবং তাতে বাহ্যিক চড়াই-উৎরাই আমরা মেনে নেই। সময় থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সেজন্য দলকে আরও সুসংহত করতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে। কারণ, জাতির প্রত্যাশা পূরণে দেশের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে তুলছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর চরমোনাই)। ছবি: সংগৃহীত

প্রতিবেদন উপস্থাপনের পর শুরার সঙ্গে পরামর্শ করে নতুন কমিটির ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর চরমোনাই)। এ সময় ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব হিসেবে মাওলানা গাজী আতাউর রহমানের নাম ঘোষণা করা হয়। সেই সঙ্গে চারজন যুগ্ম মহাসচিব ও চারজন সহকারী মহাসচিব ছাড়াও ৪৮ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এদিকে নবগঠিত কমিটিতে বিগত সেশনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদকে দলের সর্বোচ্চ পরিষদ প্রেসিডিয়ামে সদস্য করা হয়েছে। তিনি ২০০৮ সাল থেকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এদিন শুরা অধিবেশনে দলের প্রতি তার অবদানকে স্বীকৃতি দিয়ে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। পরে শুরার বৈঠকে ৫৪ জন সদস্যের নাম ঘোষণা হয় এবং তাদের দপ্তর বণ্টন করা হয়।

নবগঠিত কমিটিতে যারা যে দায়িত্বে

আমির: মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর চরমোনাই)।
নায়েবে আমির: মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
নায়েবে আমির: মাওলানা আব্দুল আউয়াল।
নায়েবে আমির: মাওলানা আব্দুল হক আজাদ।
মহাসচিব: মাওলানা গাজী আতাউর রহমান।
যুগ্ম মহাসচিব: প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম।
যুগ্ম মহাসচিব: হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
যুগ্ম মহাসচিব: শাহ ইফতেখার তারিক।
যুগ্ম মহাসচিব: মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।
সহকারী মহাসচিব: মুফতি সৈয়দ এসহাক মুহা. আবুল খায়ের।
সহকারী মহাসচিব: মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম।
সহকারী মহাসচিব: কে এম আতিকুর রহমান।
সহকারী মহাসচিব: হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102