মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্বকাপ শেষে ফুটবলারদের উদ্দেশে এএফএর হৃদয়ছোঁয়া বার্তা কলমাকান্দায় উপদাখালীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল টলির ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২ যুবক বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? কী বলছে ফিফা ১২০ মিনিটে স্পেনের পোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তিন দিন পর উদ্ধার মরদেহ

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২৭ জুন, ২০২৬

রাজধানীর শাহবাগ থানার আজিজ সুপার মার্কেটের একটি কক্ষ থেকে ফারা ফেরদৌস (২৭) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

তিন দিন ধরে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ না থাকায় উদ্বিগ্ন স্বজনরা ঢাকায় এসে ভাড়া বাসায় গিয়ে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শুক্রবার (২৬ জুন) বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আজিজ সুপার মার্কেটের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে ফারা ফেরদৌস একা থাকতেন। তিন দিন ধরে পরিবারের সদস্যরা তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছিলেন না। এতে উদ্বিগ্ন হয়ে স্বজনরা শুক্রবার বিকালে ঢাকায় এসে তার কক্ষে যান। সেখানে গিয়ে তারা ফারাকে মৃত অবস্থায় দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে শাহবাগ থানায় খবর দেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আজিজ সুপার মার্কেটের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে ফারা ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্বজনদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, গত তিন দিন ধরে ফারা ফেরদৌসের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। বারবার ফোন করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টির বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিহত ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা মো. আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদের মেয়ে। তিনি মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102