মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীসহ গ্রেপ্তার ১১৮

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
জধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ দিনব্যাপী মহানগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে রমনা এলাকা থেকে দুজন, ধানমন্ডি থেকে ১০ জন, বংশাল থেকে একজন, খিলক্ষেত থেকে দুজন, কদমতলী থেকে একজন, মোহাম্মদপুর থেকে আটজন, মিরপুর থেকে একজন এবং তুরাগ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে একজন তালিকাভুক্ত ও একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছেন।

এ ছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৩ জন এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে জালিয়াতি ও প্রতারণা মামলার দুজন, চুরির মামলার দুজন এবং মাদক মামলার ছয়জন আসামি আছেন।পুলিশ বলছে, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102