রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন নেতৃত্বকে অভিনন্দন পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত আবদুল্লাহ দেশের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী ‘সমমনা দোকানদার সমিতির’ সাইনবোর্ড ভাঙল এনসিপির কর্মীরা রাবির হলে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীকে সাপের দংশন কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ ন ম মেশকাত উদ্দিনের বিরুদ্ধে ।

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ ন ম মেশকাত উদ্দিনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভেঙে আর্থিক সুবিধার বিনিময়ে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

 

অভিযোগ রয়েছে, নিজের পছন্দের লোকদের নিয়োগ দিতে গত ১৯শে জুন (শুক্রবার) তিনি একটি লোকদেখানো বা ডামি নিয়োগ বোর্ডের আয়োজন করেন। এর মাধ্যমে ইংরেজি, আইটিএইচএম (ITHM) ও এমবিএ (MBA) বিভাগ এবং প্রোগ্রামে অন্তত ১ জন অধ্যাপক এবং ৩ জন সহযোগী অধ্যাপক ও প্রভাষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। এছাড়া, কিছুদিন আগে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করেই তিনি আইন বিভাগের প্রধান নিয়োগ দিয়েছেন।

নিয়োগ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের নিয়ম ভেঙে বিভাগীয় প্রধানদের কোনো ধরনের মতামত নেওয়া হয়নি। এমনকি নিয়োগ বোর্ডে কোনো এক্সটার্নাল এক্সপার্টও (বহিরাগত বিশেষজ্ঞ) ডাকা হয়নি।

জানা গেছে, কমপক্ষে ২০ লাখ টাকার আর্থিক সুবিধার বিনিময়ে ৪০ হাজার থেকে শুরু করে পদবি অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা বেতনের এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন তিনি।

এছাড়া, অ্যাডজাঙ্কট (Adjunct) বা খণ্ডকালীন শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও তিনি নিজের পছন্দের লোকদের নিয়োগ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ অবস্থায় অবিলম্বে অধ্যাপক মেশকাত উদ্দিনের এই নিয়োগ বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102