বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? তৈরি পোশাক খাতের পরিবেশগত কমপ্লায়েন্স সহজতর এবং টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘শিক্ষিত’ হওয়া দরকার, মন্তব্য ট্রাম্পের ফেনীতে মিনিট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুজনের ছয় বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো ইরান যুদ্ধের খরচ সামলাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন অবশেষে এপস্টেইন-কাণ্ডে মুখ খুললেন বিল গেটস

নর্থভিউ হোটেল ছাদ থেকে পড়ে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রংপুর নগরীর নর্থ ভিউ আবাসিক হোটেলের ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নুজসাত জাহান নিহত হওয়ার ঘটনায় একজন মেডিকেল শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার হওয়া ওই শিক্ষার্থীর নাম শাহরিয়ার শাকিন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেল সাড়ে ৫টায় মহানগর ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।

ব্রিফিংয়ে তিনি জানান, ভুক্তভোগীর পরিবারের করা মামলার ভিত্তিতে তথ্য-প্রমাণের আলোকে শাহরিয়ার শাকিনকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে প্রেমের সম্পর্ক এবং মানসিক নির্যাতনের মাধ্যমে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। মোবাইল ফোনের তথ্য রিসেট করার কারণে অনেক তথ্য উদ্ধার করা যায়নি বলেও তিনি উল্লেখ করেন।এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহত শিক্ষার্থীর বাবা নজরুল ইসলাম। তবে গ্রেফতার শাহরিয়ার শাকিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওই শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন এবং একসময় তাদের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ছিল।

তিনি আরো বলেন, ঘটনার বিষয়ে জানতে মঙ্গলবার দুপুরে তিনি নিজেই ডিবি অফিসে যান। পরে তাকে আটক করা হয় এবং মামলার ভিত্তিতে গ্রেফতার দেখানো হয়। নিহত শিক্ষার্থীর বাবা নজরুল ইসলাম বলেন, তার মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার কথা থাকলেও কীভাবে সে নর্থভিউ হোটেলের ছাদে গেল, তা নিয়ে তিনি সন্দিহান।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) বিকেল পৌনে ৬টার দিকে নর্থ ভিউ হোটেলের  রেস্টুরেন্ট এর রুফটপ থেকে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। ফুটেজে দেখা যায়, তিনি বিকেল ৪টা ৫৪ মিনিটে ছাদে ওঠেন এবং দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করেন। পরে ৫টা ৪২ মিনিটের দিকে রেলিং থেকে নিচে পড়ে যান। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102