শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ইনফান্তিনোকে নরওয়ে ফুটবল প্রধানের আল্টিমেটাম দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জয় (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদ এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ এক বৃদ্ধ ব্যক্তি রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তাকে এড়াতে গিয়ে জয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত জয় মধুপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি মধুপুর পৌর শহরের সরকারি কলেজ এলাকায় তার আপন চাচা যোগেশ্বরের সঙ্গে ভাড়া থেকে পড়াশোনা করতেন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102