সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার আসামি তাহেরের মৃত্যুদণ্ড হানজালারা হায়েনা হয়ে উঠলে, থামানোর ওষুধও আমরা জানি : রাশেদ খান শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা মাদক চোরাচালান ঠেকাতে সীমান্তে কড়া নজর যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন – ভূমিমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি ও সদস্যগণের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ। ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী হাসপাতালে রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে আটক স্বামী-স্ত্রী, পালালেন রোগী মসজিদে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, ইমাম কারাগারে ঘরে ডেকে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

এবার ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে আপত্তি জানালেন মেসিদের কোচ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২২ জুন, ২০২৬

এবারের বিশ্বকাপে ফিফার ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি নিয়ে শুরু থেকেই কোচ ও ফুটবলারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে তাদের অধিকাংশই ফিফার এই নতুন নিয়মকে নেতিবাচকভাবে নিয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচের মাঝে দেওয়া অতিরিক্ত বিরতির সঙ্গে সবাই মানিয়ে নেবে বলেও আশাবাদী তিনি।

সোমবার রাতে ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘এই ২২-২৩ মিনিটের মধ্যে (বিরতির সময়) আমার মাথায় থাকা অনেক কিছুই বদলে যেতে পারে। আমাদের কিছু মানুষ আছেন, যারা ম্যাচ বিশ্লেষণ করে এবং আমরা সেটার সমাধান খুঁজি। এটা (হাইড্রেশন ব্রেক) আসলে স্বাভাবিক বিরতির সময় যা করা হয়, তারই মতো। যারা আক্রমণ করতে চায়, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। কারণ কিছু বিষয় পরিবর্তন করার সুযোগ থাকে।’

আর্জেন্টাইনদের এই বিশ্বকাপজয়ী কোচ আরও বলেন, ‘এভাবে মানিয়ে নেওয়া একটু অদ্ভুত। তবে আমরা যদি আরও বেশি এমন পরিস্থিতির মুখোমুখি হই, তাহলে হয়তো এটি স্বাভাবিক হয়ে যাবে। আমার মনে হয় না, এখনও এটা আমাদের কাছে স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। আমি বুঝতে পারছি, এটা পরিবর্তন আনবে।’

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। অন্যদিকে অস্ট্রিয়া তাদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারায়। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য সহজ হবে না বলে মনে করেন স্কালোনি।

তিনি বলেন, ‘অস্ট্রিয়ার ভালো খেলোয়াড় আছে। তারা দল হিসেবে দারুণ। তারা মাঠে বেশ চাপ তৈরি করে এবং দ্রুতগতির আক্রমণাত্মক ফুটবল খেলে। আমরা দেখেছি, তারা এমন একটি প্রতিপক্ষ যাদের গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। নিঃসন্দেহে ম্যাচটি কঠিন হবে।’

স্কালোনি আরও বলেন, ‘দুই দলই প্রথম ম্যাচ জিতেছে। এটি হয়তো ম্যাচটি আরও আকর্ষণীয় করে তুলবে। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, যদিও এখন ম্যাচের সংখ্যা বেশি। গ্রুপপর্ব সবসময়ই কঠিন হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102