মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২২ জুন, ২০২৬

গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান নিরঙ্কুশ সংখাগরিষ্ঠ সরকার ও শক্তিশালী বিরোধীদলের আস্থা অর্জন করে সংসদকে কার্যকর করে তোলায় সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূত মি. রেটো রেলিং ত্রয়োদশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র ভূমিকার প্রশংসা করেছেন। আজ ২২ জুন সকালে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে স্পীকারের সাথে সৌজন‌্য সাক্ষাৎ করেন সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূত।

গণঅভ‌্যুত্থান পরবর্তী এ সংসদ গণঅভ‌্যুত্থানের আকাঙ্খা ধারণ করে গণমানুষের আস্থা অর্জন করে তার মেয়াদ পূরণ করবে। সংসদ সদস‌্যদের সক্ষমতা বৃদ্ধিতে ইইউভূক্ত রাষ্ট্র হিসেবে স্পীকার সুইজারল‌্যান্ডের ভূমিকার জন‌্য ধন‌্যবাদ জানান। বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করতে স্পীকার সুইজারল‌্যান্ডকে বাংলাদেশের পাশে থাকার আহবান জানান। স্পীকার দুই দেশে আন্ত:সংসদীয় টিম গঠন করে অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেন রাষ্ট্রদূতকে।

বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা অব‌্যাহত রাখার পাশাপাশি আইপিএ’র মাধ‌্যমে বাংলাদেশ-সুইজারল‌্যান্ডের সংসদীয় কার্যক্রম জোরদার এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ‌্যমে দুই দেশের জনগণের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় করণে স্পীকার সুইজারল‌্যান্ড সরকারের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং বেসরকারী উন্নয়নে সুইজারল‌্যান্ড সরকারের চলমান সহযোগিতা অব‌্যাহত রাখার পাশাপাশি দুই দেশের সংসদীয় অভিজ্ঞতা বিনিময়ের মাধ‌্যমে উভয় দেশ উপকৃত হতে পারে বলে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূত আশাব‌্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102