সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হানজালারা হায়েনা হয়ে উঠলে, থামানোর ওষুধও আমরা জানি : রাশেদ খান শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা মাদক চোরাচালান ঠেকাতে সীমান্তে কড়া নজর যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন – ভূমিমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি ও সদস্যগণের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ। ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী হাসপাতালে রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে আটক স্বামী-স্ত্রী, পালালেন রোগী মসজিদে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, ইমাম কারাগারে ঘরে ডেকে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে রুখে দিল ইরান

পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সাদা পাথর, পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২২ জুন, ২০২৬

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিলেটের নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ‘সাদাপাথর’ পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয়রা জানায়, শনিবার রাত থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি শুরু হয়। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলেও ভারী বৃষ্টি হওয়ায় সীমান্তবর্তী নদীগুলোতে পাহাড়ি ঢল নেমেছে। এতে সাদাপাথর পর্যটনকেন্দ্র পানিতে তলিয়ে গেছে।

পাহাড়ি ঢলের পানিতে পর্যটনকেন্দ্রের ভাসমান দোকানপাটও ডুবে গেছে। অনেক ব্যবসায়ীর লকার, চেয়ার, প্রসাধনসামগ্রী ও অন্যান্য আসবাব পানির স্রোতে ক্ষতিগ্রস্ত বা ভেসে গেছে বলে জানা গেছে। প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল নামলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার সকালে খেয়াঘাট থেকে কোনও নৌকা সাদাপাথরের উদ্দেশে ছেড়ে যায়নি।

সর্বশেষ শনিবার পর্যটকেরা সেখানে ভ্রমণ করেছিলেন। তবে রোববার থেকে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটকদের জীবন ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ পর্যটনকেন্দ্রে সব ধরনের প্রবেশ ও নৌকা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে পর্যটনকেন্দ্রটি আবার খুলে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102