মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে ভারপ্রাপ্ত স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত তথ্য-উপাত্তে কারসাজি করলে বিভাগীয় ব্যবস্থা: পরিকল্পনা প্রতিমন্ত্রী উত্তরায় পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই চট্টগ্রামে গুলি ছুড়ে আতঙ্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত ১৩ ঢাকায় মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি আগামী পাঁচদিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে বিজিএমইএ ও বেজার মতবিনিময়

ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২২ জুন, ২০২৬

ক্যারিবিয়ান সাগরে একটি নৌযানে হামলা চালিয়েছে বলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার তারা এ খবর জানায়।

তাদের দাবি, জাহাজটি কিছু নির্দিষ্ট ‘সন্ত্রাসী গোষ্ঠী’ পরিচালনা করছিল। তবে ওই গোষ্ঠীগুলোর নাম তারা প্রকাশ করেনি। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, এই অভিযানে কোনো মার্কিন সামরিক বাহিনীর সদস্য আহত হননি।

 

এ হামলাগুলোকে মানবাধিকার সংগঠনগুলো ‘বিচারবহির্ভূত হত্যা’ বলে নিন্দা করেছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, এসব অভিযান ‘মাদক-সন্ত্রাসীদের’ (নার্কো-টেররিস্টদের) লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে।

মার্কিন দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, অভিযানের পর ছয়জন পুরুষ জীবিত উদ্ধার হন।

তাদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে।সামরিক বাহিনী এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে নৌযানটি ক্যারিবীয় অঞ্চলে পরিচিত মাদক পাচার রুট ব্যবহার করে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।

সন্দেহভাজন মাদকবাহী নৌযানের বিরুদ্ধে সামরিক বাহিনী ব্যবহার করে সরাসরি হামলা চালানো যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রচলিত নীতির তুলনায় একটি বড় পরিবর্তন। অতীতে এ ধরনের নৌযান সাধারণত আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অভিযান ও আটক প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করা হতো।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102