মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২২ জুন, ২০২৬

ফিলিপাইনের একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। ফিলিপাইনে গুলির ঘটনা তুলনামূলকভাবে বিরল। লেইতে প্রদেশের তাকলোবান সিটিতে অবস্থিত সান হোসে ন্যাশনাল হাই স্কুলে স্থানীয় সময় সকাল ৯টায় এই গুলির ঘটনা ঘটে। পুলিশ এখনো এই হামলার উদ্দেশ্য নিশ্চিত করতে পারেনি।

আঞ্চলিক পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম পিটিভি জানিয়েছে, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

আটক হওয়া দুজনই ছাত্র বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে একজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।প্রেসিডেন্টের মুখপাত্র ক্লেয়ার কাস্ত্রো সাংবাদিকদের বলেন, ‘ফিলিপাইন ন্যাশনাল পুলিশ ইতোমধ্যেই সন্দেহভাজনদের আটক করেছে। তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে।

ফিলিপাইনে স্কুলে গুলির ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও, প্রাদেশিক রাজনীতিতে লক্ষ্যভিত্তিক সহিংসতা ও গুলিবর্ষণের ঘটনা প্রায়ই দেখা যায়। এর আগে ২০২২ সালে রাজধানী ম্যানিলার অ্যাটেনিও দে ম্যানিলা বিশ্ববিদ্যালয়ে একটি সমাবর্তন অনুষ্ঠানের আগে গুলিবর্ষণের ঘটনায় একজন সাবেক মেয়রসহ তিনজন নিহত হয়েছিলেন।

পরে তদন্তে জানা যায়, ঘটনাটি ব্যক্তিগত কারণে সংঘটিত একটি হত্যাকাণ্ড ছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে বৈধভাবে অস্ত্র রাখার নিয়ম কঠোর হলেও অবৈধ অস্ত্রের একটি বড় বাজার বিদ্যমান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102