মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

আয়ুর্বেদিক ওষুধের আধুনিক সংরক্ষণ ও প্যাকেজিং ব্যবস্থা নিয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২১ জুন, ২০২৬

সালাম মাহমুদ : ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক ওষুধ শিল্পের মানোন্নয়ন, নিরাপদ সংরক্ষণ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্যাকেজিং ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে “Seminar on Modern Concept of Storage and Packaging System of Ayurvedic Medicine” শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (MPHP-BPC) এবং বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (BAMMA)-এর যৌথ উদ্যোগে রবিবার (২১ জুন ২০২৬) সকাল ১০টায় রাজধানীর বাংলা মোটরে অবস্থিত হামদর্দ অডিটোরিয়াম, রূপায়ণ ট্রেড সেন্টার (লেভেল-১২)-এ এ সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মল্লিকা খাতুন, যুগ্মসচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং চেয়ারম্যান, বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ রাজ্জাকুল ইসলাম, উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয় ও পরিচালক, বিপিসি; জনাব মোঃ সামছু উদ্দিন, পরিচালক (ভারপ্রাপ্ত), ঔষধ প্রশাসন অধিদপ্তর; ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ; অধ্যাপক কামরুন নাহার হারুন, সিনিয়র পরিচালক (মার্কেটিং, পরিকল্পনা ও উন্নয়ন); ডা. মো. মিজানুর রহমান, সদস্য, বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড এবং শিবব্রত রায়, সাবেক সভাপতি, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ ফকরুল ইসলাম, সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং ড. মো. বাবুল আক্তার, বিভাগীয় প্রধান, আয়ুর্বেদ মেডিসিন বিভাগ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. সেলিম মোহাম্মদ শাহজাহান, সভাপতি, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন।
সেমিনারে দেশের বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট খাতের পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102