মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে নিম গাছের চারা রোপণ করলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২১ জুন, ২০২৬

বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ গাজীপুরে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মানিত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৩৫ কিলোমিটার এলাকায়, বাংলাদেশ বিমান বাহিনী সংলগ্ন মহাসড়কের পার্শ্বে একটি নিম গাছের চারা রোপণ করেন।

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকার ঘোষিত বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়ক ও মহাসড়কের পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদে পরিবেশগত ইতিবাচক প্রভাব সৃষ্টি করা সম্ভব হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন এ.কে.এম আজাদ রহমান, ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলীগণ।

এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের বৃহৎ এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশে সবুজায়ন সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের পরিবেশগত উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102