মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২১ জুন, ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাহিনুর ইসলাম (৪৪) নামে স্থানীয় মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সন্ধ্যায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

 ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগ, তার মেয়ে প্রতিদিন ওই ইমামের কাছে মসজিদের ভেতরে প্রাইভেট পড়তে যেত। শনিবার বিকেল ৩টার দিকে মেয়ের খোঁজ নিতে গিয়ে তিনি মসজিদের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি অভিযুক্ত শাহিনুর ইসলাম ও তার শিশুকন্যাকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
 ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির মা মামলা দিয়েছেন।এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, মামলার পর অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102