লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী নন্দিনীর ময়নাতদন্তের পর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করলে গতকাল রাতে শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী নন্দিনীর ময়নাতদন্তের পর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করলে গতকাল রাতে শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
অপরদিকে ঘটনাস্থল থেকে আটক ওই দুইজনকে থানায় নিয়ে আসতে বাধা, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুর ঘটনায় জেলা প্রশাসন ও জেলা পুলিশ তিন সদস্যের পৃথক দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার নিখোঁজ হয় নন্দিনী।
আদিতমারী থানার উপ-পরিদর্শক সরদার তাজরুল ইসলাম জানান, গতরাতেই ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আজ বিধান ও তার বাবাকে আদালতে পাঠানো হবে।