মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল হিসেবে গড়ে তুলার পরামর্শ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দেশের কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের প্রথম রোগভিত্তিক ক্লিনিক্যাল গাইডলাইন প্রকাশ করল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ স্প্যানিশ তারকা ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা রাজধানীতে ফুটপাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া-পালটা ধাওয়া শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি ঘোষণার মধ্যে ফের বাগড়া নেতানিয়াহুর প্রথম ৩ ম্যাচে জয় আসেনি, ইরান-নিউজিল্যান্ড ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি

রাজধানীতে ফুটপাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া-পালটা ধাওয়া

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফুটপাত দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

রাতে ঘটনার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মুহাম্মদ খালিদ মনসুর।

জানা যায়, সম্প্রতি উত্তরা ৩ নম্বর সেক্টরে ২নং সড়কের (আজমপুর আমির কমপ্লেক্সের পেছনের রোড) ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে ফুটপাত দখল করে গড়ে উঠা বিভিন্ন ভ্যান ও দোকানপাট ভেঙে দেওয়া হলেও একই ফুটপাত ঘিরে ফের দোকানপাট বসানোর চেষ্টা চালিয়ে আসছিল একটি দল। এ নিয়ে স্থানীয় বিএনপির দুপক্ষের মতবিরোধকে কেন্দ্র করেই ককটেল নিক্ষেপ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি সূত্র জানায়, মূলত ওই সড়কের ফুটপাত দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতেই এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এ নিয়ে যে কোনো সময় বড় ধরনের ঘটনাও ঘটতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর যুগান্তরকে বলেন, ফুটপাতে দোকানপাট বসানোকে কেন্দ্র করেই এমন ঘটনার সৃষ্টি। খবর পেয়ে আমরা দুপক্ষকেই নিবৃত্ত করেছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102