মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা রাজধানীতে ফুটপাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া-পালটা ধাওয়া শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি ঘোষণার মধ্যে ফের বাগড়া নেতানিয়াহুর প্রথম ৩ ম্যাচে জয় আসেনি, ইরান-নিউজিল্যান্ড ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে: ট্রাম্প টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার মার্কিন-ইরান সমঝোতা স্মারক সম্পর্কে যা জানা যাচ্ছে শিক্ষার মানদণ্ড সমস্যা

৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
এরপর শক্তিশালী আফটারশকও অনুভূত হয়েছে।ভূমিকম্পের প্রথম ঝাঁকুনিটি মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহরে এক মিনিটেরও বেশি সময় ধরে তীব্রভাবে অনুভূত হয়। শহরটিতে প্রায় ৪ লাখ মানুষ বসবাস করেন। এ ঘটনায় বিক্ষিপ্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল পালু শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। পরবর্তী সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫.২, ৫.০ এবং ৪.৯।

ইন্দোনেশিয়া বেশ কয়েকটি সক্রিয় ভূকম্পন চ্যুতির ওপর অবস্থিত।

তাই দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয় এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও একটি সাধারণ ঘটনা।

এর আগে, ২০২১ সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মামুজু শহরের কাছে ৬.২ মাত্রার একটি ভূমিকম্পে অন্তত ১০০ জন নিহত হন এবং আফটারশকের ভয়ে হাজার হাজার মানুষ দিনের পর দিন খোলা আকাশের নিচে ঘুমিয়েছিলেন।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প ও এর পর সৃষ্ট প্রায় ৩ মিটার উঁচু সুনামিতে পালু এবং আশপাশের এলাকায় ৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102