পাকিস্তানে গুলিতে নিহত ৯ বছর বয়সী অস্ট্রেলীয় শিশু হানিয়া আহমেদের মৃত্যুর ঘটনা সুষ্ঠু ও স্বচ্ছভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।
গত ১০ জুন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকওয়াল শহরে হানিয়া ও তার পরিবারকে বহনকারী একটি ভাড়া করা গাড়ি সশস্ত্র ডাকাতদের কবলে পড়ে।
পাঞ্জাব পুলিশ জানিয়েছে, তারা প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসরণ করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্ত করছে।
হানিয়ার মৃত্যু অস্ট্রেলিয়া ও পাকিস্তান, উভয় দেশেই শোকের সৃষ্টি করেছে। অস্ট্রেলিয়ার পার্থে তার স্কুলের অধ্যক্ষ আবদুল্লাহ খান বলেন, ‘হানিয়া ছিল খুবই বন্ধুত্বপূর্ণ, প্রাণবন্ত ও মিশুক। তার অনেক বন্ধু ছিল এবং সবাই তাকে ভালোবাসত।
তিনি জানান, স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থী ও কর্মীদের জন্য কাউন্সেলিং সহায়তার ব্যবস্থা করেছে। বিশেষ করে হানিয়ার সহপাঠীরা তার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। এদিকে অস্ট্রেলীয় সরকার পরিবারটিকে কনস্যুলার সহায়তা দিচ্ছে।