মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মোশাররফ করিমের ওপর ‘হামলা’, অস্বীকার করলেন অভিনেতা ইসরায়েল না পারলে হিজবুল্লাহকে সামলাবে সিরিয়া: ট্রাম্প বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী জলবায়ু অভিযোজনে নারীর নেতৃত্বের স্বীকৃতি চাইলেন বক্তারা ওয়েব সিরিজের নাম ‘ব্রাজেন্টিনা’, অভিনয় করলেন জামাল ভূঁইয়া যুক্তরাষ্ট্রের মাটিতে একখণ্ড ইরান, রাতভর যেমন ছিল তেহরান আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ০৭ হাজার ৩ কোটি টাকার ০৫ (পাঁচ) প্রকল্প একনেক সভায় অনুমোদন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের মাটিতে গোল করে ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের

যুক্তরাষ্ট্রের মাটিতে একখণ্ড ইরান, রাতভর যেমন ছিল তেহরান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপে ইরানের প্রথম ম্যাচ দেখার জন্য তেহরানে রাতভর অপেক্ষায় ছিলেন অনেক বাসিন্দা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুরু হয় স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায়। খেলা দেখার জন্য তখনও খোলা ছিল বিভিন্ন ক্যাফে।

একটি ক্যাফেতে প্রায় ৪০ জন ফুটবলপ্রেমী আলোচনা করছিলেন, যুদ্ধের ছায়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে তাদের দলের পারফরম্যান্স কেমন হতে পারে। তাদের মধ্যে নারীরাও ছিলেন। জাতীয় পতাকার রঙের রিস্টব্যান্ড পরা ২১ বছর বয়সী শিবা শরিফি বলেন, ‘আমি ও আমার বন্ধুরা মনে করি, ইরান পরের ধাপে যেতে পারবে।’

বড় পর্দায় খেলা দেখেন তেহরানের বাসিন্দারা। ছবি: এএফপি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক নিয়ে ঘোষণার একদিন পর ম্যাচটি অনুষ্ঠিত হলো। সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রীয় টেলিভিশনে। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে জাতীয় পতাকা ওড়ার দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ধারাভাষ্যকার উচ্ছ্বাসের সঙ্গে বলে ওঠেন, ‘ওহ মাই গড, লস অ্যাঞ্জেলেসের ঠিক মাঝখানে আমাদের পতাকা!’

গোলের পর উদযাপন করেন রামিন রেজাইয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ছবি: এএফপি

স্টেডিয়ামে বর্তমান শাসনব্যবস্থার বিরোধীরাও উপস্থিত ছিলেন। তারা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের পতাকা বহন করেন। তাই ইরানি টেলিভিশনে গ্যালারির দৃশ্য খুব কম দেখানো হয়। শিবা শরিফি বলেন, ‘আমার মনে হয় ফুটবল ও রাজনীতিকে আলাদা রাখা উচিত। এই দুই বিষয়ের একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক থাকা উচিত নয়।’

সমর্থকদের একাংশ। মঙ্গলবার ভোরে তেহরানে। ছবি: এএফপি

ম্যাচের ৩২ মিনিটে রামিন রেজাইয়ানের করা গোলে এগিয়ে যায় ইরান। যদিও শেষ পর্যন্ত তা ২-২ গোলে ড্র হয়েছে। ইরানের সমতাসূচক গোলে ক্যাফেতে শুরু হয় উল্লাস। অনেকে পরস্পরকে জড়িয়ে ধরেন। কেউ কেউ জাতীয় পতাকা নাড়াতে থাকেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102