মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল হিসেবে গড়ে তুলার পরামর্শ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দেশের কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের প্রথম রোগভিত্তিক ক্লিনিক্যাল গাইডলাইন প্রকাশ করল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ স্প্যানিশ তারকা ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা রাজধানীতে ফুটপাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া-পালটা ধাওয়া শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি ঘোষণার মধ্যে ফের বাগড়া নেতানিয়াহুর প্রথম ৩ ম্যাচে জয় আসেনি, ইরান-নিউজিল্যান্ড ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি

পাকিস্তানে গুলিতে কিশোরীর মৃত্যু, স্বচ্ছ তদন্তের আহ্বান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

পাকিস্তানে গুলিতে নিহত ৯ বছর বয়সী অস্ট্রেলীয় শিশু হানিয়া আহমেদের মৃত্যুর ঘটনা সুষ্ঠু ও স্বচ্ছভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

গত ১০ জুন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকওয়াল শহরে হানিয়া ও তার পরিবারকে বহনকারী একটি ভাড়া করা গাড়ি সশস্ত্র ডাকাতদের কবলে পড়ে।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে গোলাগুলির ঘটনা ঘটে।পাঞ্জাব পুলিশের দাবি, সন্দেহভাজনরা প্রথমে এক পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে এক পুলিশ কর্মকর্তা ভুলবশত গুলি ছোড়েন, যা হানিয়ার গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার বাবা ও বড় ভাইও আহত হন। তবে হানিয়ার বাবা এসবিএস উর্দুকে জানিয়েছেন, পুলিশই প্রথম গুলি চালিয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে।সোমবার ক্যানবেরায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ‘ঘটনাটি স্বচ্ছভাবে তদন্ত করা প্রয়োজন, যাতে পরিবার ও সংশ্লিষ্ট সবাই প্রকৃত ঘটনা জানতে পারে।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, তারা প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসরণ করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্ত করছে।

হানিয়ার মৃত্যু অস্ট্রেলিয়া ও পাকিস্তান, উভয় দেশেই শোকের সৃষ্টি করেছে। অস্ট্রেলিয়ার পার্থে তার স্কুলের অধ্যক্ষ আবদুল্লাহ খান বলেন, ‘হানিয়া ছিল খুবই বন্ধুত্বপূর্ণ, প্রাণবন্ত ও মিশুক। তার অনেক বন্ধু ছিল এবং সবাই তাকে ভালোবাসত।

তিনি জানান, স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থী ও কর্মীদের জন্য কাউন্সেলিং সহায়তার ব্যবস্থা করেছে। বিশেষ করে হানিয়ার সহপাঠীরা তার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। এদিকে অস্ট্রেলীয় সরকার পরিবারটিকে কনস্যুলার সহায়তা দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102