বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৫ জুন, ২০২৬

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এক বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্পের চুক্তি আমাদের ওপর বাধ্যতামূলক নয়।’ তিনি জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের অধীন নয়।

ইসরায়েল একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।আজ সোমবার সকালে এক্স (টুইটার)-এ দেওয়া এক পোস্টে জাতীয় নিরাপত্তামন্ত্রী  ইতামার বেন-গভির বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল বাধ্য নয়।

তিনি বলেন, ‘এই চুক্তিতে আমরা অংশীদার নই, কারণ এটি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না। আমাদের যোদ্ধারা লেবাননে যেকোনো এলাকা দখল করেছে, সেখান থেকে সরে যাওয়া উচিত নয়।

তিনি আরো বলেন, ‘যে চুক্তি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না, আমরা তার অংশ নই এবং তা আমাদের ওপর কোনোভাবেই বাধ্যতামূলক নয়। হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নির্মূল করার চেয়ে কম কিছুতে আমরা আপস করব না। আমাদের যোদ্ধারা যে এলাকা দখল করেছে এবং সন্ত্রাসী অবকাঠামো থেকে মুক্ত করেছে, সেখান থেকে আমরা পিছু হটব না।’

তিনি আরো বলেন, ‘উত্তরের বসতিগুলোর কাছে আবার হাজার হাজার সন্ত্রাসী অবস্থান নেবে, এমন পরিস্থিতিতে আমরা ফিরব না।

ইসরায়েলের দিকে গুলি ছোড়া হলে আমরা নীরব থাকব না।

সোমবার সকালে এক্স-এ আরো কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা নিজেদের অবস্থান জানান। তাদের মধ্যে বিরোধী দল ‘দ্য ডেমোক্র্যাটস’-এর নেতা ইয়ার গোলান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন।

তিনি বলেন, নেতানিয়াহু এমন একটি চুক্তিতে আত্মসমর্পণ করেছেন, যা তার কাছে গ্রহণযোগ্য নয়। গোলানের অভিযোগ, ইসরায়েলের সামরিক সাফল্য, যা পাইলট ও সেনাদের সাহস ও ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে, তা যখন মুছে ফেলা হচ্ছে, তখন নেতানিয়াহু নীরব ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102