বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে—ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৫ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নতুন এক সমঝোতার ফলে দুই দেশের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়ানো হচ্ছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার চালু করার সিদ্ধান্ত হয়।

তারপরই প্রণালিটি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।অতিগুরুত্বপূর্ণ নৌরুট দিয়ে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিয়ে নিজের স্যোশাল প্ল্যাটফর্ম  ‘ট্রুথসোশ্যালে’ এই তথ্য প্রকাশ করেন ট্রাম্প।

ট্রাম্প জানান, হরমুজে তেলবাহী জাহাজগুলো নিরাপদ ও সুরক্ষিত দক্ষিণাঞ্চলীয় রুট ব্যবহার করে চলাচল করেছে।

আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

 হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার খবরে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে। 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102