সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

কূটনীতিতে বলিউডের ছোঁয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৫ জুন, ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্স সফর করছেন। সপ্তাহবাপী এ সফরে দ্বিপাক্ষিক নানা বিষয় ছাড়াও জি-৭ সম্মেলনে অংশ নেবেন।

জি-৭ সম্মেলনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে। নরেন্দ্র মোদির ফ্রান্স সফর শুরু হয়েছে নিস শহর থেকে। এখানে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই নেতা মিলে উদ্বোধন করেছেন ‘ভারত ইনোভেটস ২০২৬’ সম্মেলন।
নরেন্দ্র মোদি সেখানে গ্লোবাল এআই সামিটেও অংশ নেন। বাজেটে কোন বিশ্ববিদ্যালয় বরাদ্দ পেল কতএ বছরের শুরুতে ম্যাক্রোর ভারত সফরের পর ভারত-ফ্রান্সের সম্পর্ক বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়। এরপর এই প্রথম দুই শীর্ষ নেতা বৈঠকে বসলেন। ভারত-ফ্রান্স সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার ক্ষেত্রে মোদির এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রযুক্তি আর উদ্ভাবন ছিল এবারের মোদির সফরের মূল আগ্রহের জায়গা। দ্বিপাক্ষিক বৈঠকেও দুই নেতা প্রতিরক্ষা সহযোগিতা, মহাকাশ সহযোগিতা, পারমাণবিক শক্তি, প্রযুক্তি এবং উদ্ভাবনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।তবে কূটনীতি সবসময় গুরুগম্ভীর আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকে না। হালকা চাল তাতে বাড়তি উষ্ণতা যোগ করে। মোদির সফর নিয়ে ম্যাক্রোঁর তেমনই এক হালকা চাল দুই দেশকে আরো কাছে আনবে।
মোদির নিস সফরের নানা কর্মসূচির হাইলাইটস নিয়ে বানানো একটি কোলাজ ভিডিও ইনস্টাগ্রাম ও এক্স-এ শেয়ার করেছেন ম্যাক্রোঁ। সেই ভিডিও দেখতে গিয়েই চমকে গেছেন সবাই। পেছনে যে বাজছে ’ধুরন্ধর’এর জনপ্রিয় গান ‘আরি আরি’র সুর।

তবে ম্যাক্রোর বলিউড প্রীতি এবারই প্রথম নয়। বছরের শুরুতে ফরাসি প্রেসিডেন্ট তার ভারত সফর শেষ একটি বিদায়ী ভিডিও শেয়ার করেছিলেন। সেখানেও ব্যাকগ্রাউরন্ড বাজছিল ধুরন্ধর-এর সুর।

ইমানুয়েল ম্যাক্রোঁর এই ছোট্ট কিন্তু ব্যতিক্রমি উদ্যোগ ভারত-ফ্রান্সের সম্পর্কে আরো উষ্ণতা ও আন্তরিকতা আনবে। দুই দেশই নিজেদের আরো কাছের মনে করবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102