মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

উত্তরায় আ.লীগ ঘেঁষা কর্মকর্তার বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৪ জুন, ২০২৬

নিষিদ্ধ সংগঠন আ.লীগের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুনরায় নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। 

রোববার (১৪ জুন) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কলেজ মাঠে অবস্থান নেন এবং কর্তৃপক্ষের কাছে তাদের দাবি তুলে ধরেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা কলেজ মাঠে অবস্থান নেন। এ সময় তাদের একটি প্রতিনিধি দল ভাইস প্রিন্সিপালের কক্ষে গিয়ে বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, তিনি এ বিষয়ে কোনো সন্তোষজনক উত্তর বা সমাধান দিতে পারেননি। পরে শিক্ষার্থীদের চাপে তিনি প্রিন্সিপালের কক্ষে যান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক পর্যায়ে প্রিন্সিপালও বের হয়ে শিক্ষার্থীদের মুখোমুখি হন।

তবে শিক্ষার্থীরা কক্ষের ভেতরে আলোচনা করতে রাজি হননি। তারা সকল শিক্ষার্থীর সামনে খোলামেলা বক্তব্য দেওয়ার দাবি জানান। এ সময় প্রিন্সিপালের কক্ষের সামনে শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে প্রিন্সিপাল শিক্ষার্থীদের সামনে এসে বক্তব্য দেন।

শিক্ষার্থীদের দাবি, আওয়ামী লীগের দোসর ও জুলাই আন্দোলনে ছাত্র হত্যার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত আজহারকে রাজউক উত্তরা মডেল কলেজে নিয়োগ দেওয়া যাবে না। জুলাই গণঅভ্যুত্থানের পর তার নিয়োগ বাতিল করা হয়েছিল। কিন্তু এরপরও তিনি বসে বসে বেতন পেয়েছেন এবং সম্প্রতি তাকে আবারও নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগ বাতিলের দাবিতেই তারা এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

এ বিষয়ে প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক আহমেদ বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। দুই দিনের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”

তবে শিক্ষার্থীরা প্রিন্সিপালের বক্তব্যে সন্তুষ্ট না হয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পরে তারা কলেজ মাঠে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102