সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্বকাপ শেষে ফুটবলারদের উদ্দেশে এএফএর হৃদয়ছোঁয়া বার্তা কলমাকান্দায় উপদাখালীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল টলির ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২ যুবক বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? কী বলছে ফিফা ১২০ মিনিটে স্পেনের পোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার, দুই ব্যক্তি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৪ জুন, ২০২৬

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ সরঞ্জাম চুরির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে দ্রুত অভিযানে চুরি যাওয়া সব সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রায় ১৮ হাজার ডলার মূল্যের সরঞ্জামের মধ্যে ছিল নয় জোড়া ফুটবল বুট, গোলরক্ষকদের গ্লাভস, বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল, প্রশিক্ষণ সামগ্রী, ইলেকট্রনিক ডিভাইস, স্বাক্ষরযুক্ত ইংল্যান্ড জার্সি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী।

কর্তৃপক্ষ জানিয়েছে, সরঞ্জামগুলো সম্পূর্ণ উদ্ধার করা হয়েছে এবং এতে ইংল্যান্ড দলের বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো প্রভাব পড়েনি।

জ্যাকসন কাউন্টির প্রসিকিউটর মেলেসা জনসন বলেছেন, ‘বিশ্বকাপ উপলক্ষে আগত আন্তর্জাতিক দল ও দর্শনার্থীদের লক্ষ্য করে কোনো ধরনের অপরাধ বরদাশত করা হবে না।’

ইংল্যান্ড দল ফ্লোরিডার অনুশীলন ক্যাম্প থেকে কানসাস সিটিতে পৌঁছানোর আগেই চুরির ঘটনাটি ঘটে। পরে তদন্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার করা হয়।

ইংল্যান্ড বিশ্বকাপে তাদের বেসক্যাম্প হিসেবে কানসাস সিটিকে বেছে নিয়েছে।

যদিও গ্রুপ পর্বের কোনো ম্যাচ সেখানে খেলবে না দলটি। ভৌগোলিক সুবিধা ও সহজ যাতায়াতের কারণে এই শহরকে ঘাঁটি হিসেবে নির্বাচন করেছে থ্রি লায়ন্সরা।

ইংল্যান্ড দল আগামী বুধবার বিশ্বকাপ অভিযান শুরু করবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ঘানা ও পানামা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102