রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বন্ধ কারখানার মালিকদের ভোটাধিকার হারানোর শঙ্কা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে বিজিএমইএ এর প্রতিক্রিয়া এআই অপপ্রচার রোধে সতর্ক থাকার আহ্বান, বিমানসেবার উন্নয়নে গুরুত্ব মন্ত্রীর ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-জাপান উচ্চ-পর্যায়ের সংলাপে বাংলাদেশ জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)-র যাত্রা শুরু রাজশাহীতে নিম চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী প্রেমিকা কেটি পেরিকে নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাচ উপভোগ করলেন ট্রুডো মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায় ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

দীর্ঘ পাঁচ মাসের যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত অবসানে একটি শান্তিচুক্তির কাঠামোতে সম্মত হয়েছে এবং চুক্তির চূড়ান্ত খসড়াও প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শনিবার এক বক্তব্যে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে সমঝোতার মূল বিষয়গুলো নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

শেহবাজ শরিফের মতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইলেকট্রনিক পদ্ধতিতে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এরপর পরবর্তী সপ্তাহে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে চুক্তি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, এই সমঝোতা সফল হলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমিত হওয়ার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিকে ঘিরে সংকট আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়ে তুলেছিল।

এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দেয়।পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে সংঘাতের অবসান ঘটবে এবং কূটনৈতিক আলোচনার নতুন পথ উন্মুক্ত হবে।

তবে চুক্তির বিস্তারিত শর্তাবলি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকেও সম্ভাব্য স্বাক্ষরের বিষয়ে এখনো পূর্ণাঙ্গ বিবৃতি আসেনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102