শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এআই অপপ্রচার রোধে সতর্ক থাকার আহ্বান, বিমানসেবার উন্নয়নে গুরুত্ব মন্ত্রীর ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-জাপান উচ্চ-পর্যায়ের সংলাপে বাংলাদেশ জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)-র যাত্রা শুরু রাজশাহীতে নিম চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী প্রেমিকা কেটি পেরিকে নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাচ উপভোগ করলেন ট্রুডো মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায় ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুৎকর্মীরা শাহবাগ স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, সাময়িক বন্ধ ছিল মেট্রো রেল

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য—স্পীকার

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন। এটি বাংলাদেশে অত্যন্ত সুসংগঠিতভাবে মানবসেবায় তাদের কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য।

তিনি আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের ৩৯তম বার্ষিক কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোঃ আশরাফ হোসেন খান হীরা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন কনভেনশন চেয়ারপারসন লায়ন সাবিনা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক।অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট লায়ন্স নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

স্পীকার বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সরকারের পাশাপাশি লায়ন্স ইন্টারন্যাশনালের মতো স্বেচ্ছাসেবী সংগঠন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশ বিনিমার্ণে লায়ন্স সদস্যদের ভূমিকা মানবকল্যাণে নতুন দিগন্তের উন্মোচন করেছে। তিনি বলেন, লায়ন্স সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও শিষ্টাচার সমাজের জন্য অনুকরণীয়।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ সেবামূলক সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বের ২০০টিরও অধিক দেশ ও ভৌগোলিক অঞ্চলে প্রায় ১৪ লক্ষাধিক সদস্যের মাধ্যমে মানবসেবা, দৃষ্টিশক্তি সংরক্ষণ, ক্ষুধা নিরসন, পরিবেশ সুরক্ষা, ডায়াবেটিস সচেতনতা, শিশু-ক্যান্সার সহায়তা, যুব উন্নয়ন এবং দুর্যোগকালীন মানবিক সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। “We Serve” (আমরা সেবা করি) মূলমন্ত্রে পরিচালিত এ সংগঠন এক শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এসময় স্পীকার কনভেনশনের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং স্যুভেনির এর মোড়ক উন্মোচন করেন।

পরবর্তীতে বিশিষ্ট অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং লায়ন্স আন্দোলনে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়।

কনভেনশনে বক্তারা মানবকল্যাণে লায়ন্স ইন্টারন্যাশনালের অবদান, সামাজিক দায়বদ্ধতা এবং সেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে লায়ন্স সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক, জেলা গভর্নর, ক্লাব প্রতিনিধি, সদস্যবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102