সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্বকাপ শেষে ফুটবলারদের উদ্দেশে এএফএর হৃদয়ছোঁয়া বার্তা কলমাকান্দায় উপদাখালীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল টলির ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২ যুবক বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? কী বলছে ফিফা ১২০ মিনিটে স্পেনের পোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

চোট পাওয়া কোহলির জায়গায় লড়াইয়ে তিন ব্যাটার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

আইপিএল ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। ফলে তিন নম্বরে কে খেলবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগের দিন বোলিং কোচ মর্নি মর্কেল জানালেন, তিন ব্যাটার লড়াইয়ে রয়েছেন। তবে অভিজ্ঞতার বিচারে এগিয়ে কে এল রাহুল। 

এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মর্কেল জানিয়েছেন, রাহুল ছাড়াও ঈশান কিশন এবং যশস্বী জয়সওয়ালকেও তিন নম্বরে খেলিয়ে দেখা হতে পারে। মর্কেলের কথায়, ‘তিন নম্বর জায়গা নিয়ে এই সিরিজে পরীক্ষা করার সুযোগ রয়েছে আমাদের কাছে।

ঈশান হোক রাহুল হোক বা যশস্বী, প্রত্যেকের কাজেই সুযোগ রয়েছে। আপাতত তিনটি এক দিনের ম্যাচ আছে আমাদের হাতে। বিভিন্ন ব্যাটারকে বিভিন্ন পজিশনে খেলিয়ে দেখে নেওয়া হতে পারে। এতে একটা ধারণাও পাওয়া যাবে যে ভবিষ্যতে আমরা কোন পথে এগোতে পারি।
হাতে একাধিক বিকল্প থাকবে।’ 

এত দিন এক দিনের ম্যাচে উইকেটকিপিং করতে দেখা যেত রাহুলকে। তবে এখন এক দিনের দলে ঈশান চলে আসায় তাকেই হয়তো উইকেটকিপিংয়ের দায়িত্ব দেওয়া হবে। শুক্রবার অনুশীলনে ঈশান দীর্ঘ ক্ষণ উইকেটকিপিং করেছেন। রাহুল মূলত ব্যাটার হিসেবেই অনুশীলন করেছেন।

রোহিতের ফিটনেস নিয়েও ভারতীয়দের চিন্তা দূর করেছেন মর্কেল। বলেছেন, ‘সব ফিটনেস পরীক্ষায়ও পাস করেছে। মাঠে নামতে তৈরি। রোহিতের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। দারুণ অনুশীলন করছে। ওকে দেখার জন্য আমরা মুখিয়ে আছি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102