মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্বকাপ শেষে ফুটবলারদের উদ্দেশে এএফএর হৃদয়ছোঁয়া বার্তা কলমাকান্দায় উপদাখালীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল টলির ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২ যুবক বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? কী বলছে ফিফা ১২০ মিনিটে স্পেনের পোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানের অনুশীলন ভেন্যুর কাছে মিলল গলিত লাশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

চলমান ফুটবল বিশ্বকাপে ইরানের জন্য নির্ধারিত অনুশীলন ভেন্যুর কাছে পার্ক করে রাখা একটি গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত বার্তা সংস্থা এএফপির সংবাদকর্মীরা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে গ্রুপ পর্বে নিজেদের সব কটি ম্যাচ খেলবে ইরান। তবে দলটি মেক্সিকোর কালিয়েন্তে স্টেডিয়ামে অনুশীলন করছে। প্রথমে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বেজক্যাম্প করার কথা থাকলেও দুই দেশের বৈরী সম্পর্কের কারণে পরে তা মেক্সিকোয় স্থানান্তর করা হয়।

মেক্সিকো যাওয়ার পর থেক কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে ইরান ফুটবল দল। সশস্ত্র সেনা সদস্যরা খেলোয়াড়দের হোটেল থেকে স্টেডিয়ামে আনা-নেওয়া করছেন। এর মধ্যেই অনুশীলন ভেন্যুর বাইরেই লাশ উদ্ধারের ঘটনা ঘটল। লাশটি সরিয়ে নেওয়ার কয়েক মিনিটের মাথায় কড়া নিরাপত্তায় ইরানি ফুটবলারদের বহনকারী গাড়িবহর ভেন্যু ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, স্টেডিয়ামটির ঠিক উল্টো দিকে একটি সুপারমার্কেটের পার্কিং লটে ক্যালিফোর্নিয়ার নম্বর প্লেট সংবলিত একটি ধূসর রঙের টয়োটা এসইউভি গাড়ি রাখা ছিল। পুলিশ গিয়ে সেটির পেছনের ডালা (ট্রাংক) খুললে লাশটি বেরিয়ে আসে।

তিহুয়ানার সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, পুলিশের একটি টহল দল প্রথমে লাশটির সন্ধান পায়। কার্যালয়ের এক মুখপাত্র বলেন, গাড়ি তল্লাশি করার সময় পেছনের ডালায় কালো প্লাস্টিকে মোড়ানো এক ব্যক্তির লাশ পাওয়া যায়। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।

গাড়িটি গত বুধবার সেখানে ফেলে যাওয়া হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। কয়েক দিন ধরে এই শহরের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠানামা করছে। তীব্র রোদের কারণে লাশটিতে দ্রুত পচন ধরে।

এদিকে লাশ উদ্ধারের ঘটনার পর খেলোয়াড়দের নিরাপত্তা ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102