শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

ফ্রান্সে ফিলিস্তিন-ইসরায়েল নাগরিক সমাজের বৈঠক, দুই রাষ্ট্র সমাধানে জোর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফ্রান্সে ইসরায়েলি ও ফিলিস্তিনি নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে বসবেন আজ। এই বৈঠকে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ থেকে সরে না যাওয়ার আহ্বান জানাবেন- জানায় রয়টার্স।

একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার প্রচেষ্টাও থেমে আছে।বৈঠক শেষে একটি আট দফার ‘কর্মসূচির আহ্বান’ প্রকাশ করা হবে বলে জানা গেছে। এই ঘোষণায় দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হবে। পাশাপাশি ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ বন্ধ করার আহ্বান থাকবে। এছাড়া গাজার পুনর্গঠন, প্রশাসনিক সংস্কার এবং নাগরিক সমাজের জন্য আন্তর্জাতিক সহায়তা আরো জোরদার করার বিষয়গুলোও এতে অন্তর্ভুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102