মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু হঠাৎ অবসরে বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে আটক দুই মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা দেশের বাজারে যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে, নিবন্ধিত যান ১ হাজার ১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির

লেবাননের জনগণকে হিজবুল্লাহবিরোধী অবস্থান নেওয়ার আহ্বান নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার লেবাননের জনগণকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জঙ্গি গোষ্ঠীটি তাদের দেশকে ‘জিম্মি’ করে রেখেছে।

তিনি আরো বলেন, ‘ইসরায়েল আপনাদের সঙ্গে শান্তি চায়।

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য ক্রমেই আরো গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রভাব পুরো অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য আরো গভীর সংকটে নিমজ্জিত হচ্ছে এবং এর পরিণতি শুধু এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।’গুতেরেস বলেন, ‘এই সপ্তাহে হামলার পরিধি বেড়েছে এবং পরিস্থিতির অবনতি হয়েছে। বর্তমানে যে যুদ্ধবিরতি রয়েছে, তা অনেকটা পূর্ণাঙ্গ যুদ্ধের বদলে কম মাত্রার সংঘাতের মতো।

তিনি সতর্ক করে বলেন, ‘কম মাত্রার এই সংঘাত যে কোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। এই ঝুঁকিকে খাটো করে দেখার সুযোগ নেই।’ সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আর কোনো হামলা নয়, আর কোনো অজুহাত নয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102