বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী: রাজনৈতিক অস্থিরতা নিয়ে কড়া বার্তা বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ পিপিএম-সেবা পদকে ভূষিত কামরুল হাসান তালুকদার রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে কমলো তেলের দাম জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা

জর্দানে মার্কিন বিমানঘাঁটিতে হামলা ও যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ইরানের ওপর মার্কিন হামলার জবাবে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জর্দানে অবস্থিত মার্কিন এফ-৩৫, এফ-১৫ এবং এফ-১৬ যুদ্ধবিমানের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) বৃহস্পতিবার এ দাবি করেছে।

 এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের অ্যারোস্পেস ফোর্স আল-আজরাক বিমানঘাঁটি এবং মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বর্ণিত স্থানগুলোতে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।বিবৃতিতে দাবি করা হয়েছে, এই হামলায় ঘাঁটির স্থাপনাগুলোর পাশাপাশি সেখানে মোতায়েন থাকা বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে।

আইআরজিসি বলেছে, তেহরানের পশ্চিমে কারাজ ও নাজারাবাদের নিকটবর্তী একটি বিনোদন কেন্দ্র, একটি শিল্প কমপ্লেক্স ও বিভিন্ন এলাকা এবং পিশভা কাউন্টিতে অবস্থিত একটি স্থানীয় বিপ্লবী রক্ষীবাহিনীর ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। তারা আরো বলেছে, যতক্ষণ পর্যন্ত ‘শত্রু আগ্রাসন’ অব্যাহত থাকবে, ততক্ষণ তাদের বাহিনীর অভিযান চলবে।

অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর বিবৃতিতে বাহরাইনে প্যাট্রিয়ট সিস্টেম, যোগাযোগব্যবস্থা এবং মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলার কথাও ঘোষণা করা হয়। দক্ষিণ ইরানে মার্কিন হামলা এবং এর ফলস্বরূপ অঞ্চলজুড়ে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার পর দ্রুত বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই এই ঘটনাগুলো ঘটল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102