শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন ডেপুটি স্পীকার কায়সার কামাল ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ কুষ্টিয়ায় পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, সাপ আতঙ্ক আজকের স্বর্ণের দাম: ১১ সেপ্টেম্বর ২০২৬ ‘সার আছে’, কৃষকের ভোগান্তি কমছে না দারুল আজহার মডেল মাদ্রাসার দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অন্য মামলা না থাকলে সাজা শেষ হলে খালাস পান বিডিআর সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের অধিবেশন শুরু দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান মেসির সর্বকালের সেরা নিয়ে সন্দেহ থাকলে সে ফুটবল বোঝেন না : জিদান

দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে উপজেলার সকল দপ্তর প্রধান, রাজতৈনিক নেত্রীবৃন্দ, সুশিলসমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকালে ‎উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যদের মাঝে, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাদারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেছ গণি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, বণিক সমিতির সভাপতি রনজিৎ সেন, কৃষি অফিসার নিপা বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারি, সাংাদিক সমিতির আহবায়ক সজিম সাইন, প্রধান শিক্ষক ইয়াকুব আলী নওয়াব সহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নেত্রকোনা জেলার মধ্যে অপার সম্ভাবনাময় উপজেলা হচ্ছে দুর্গাপুুর। প্রতিটি দপ্তরের কর্মকর্তাগন নিজে সৎ থেকে যদি নিষ্ঠার সাথে সকল কাজ গুলো বাস্তবায়ন করেন, তাহলে খুব দ্রুত উপজেলার সকল উন্নয়ন করা হবে। মনে রাখবেন, আমরা সরকারের চাকর, আমাদের ব্যবহারে সেবা নিতে আসা এলাকার কোন মানুষ যেনো কষ্ট না পায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102