মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
নিজেদের পছন্দের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন ক্ষুব্ধ নেপালের জেন-জি প্রজন্ম? নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন নেপালে জেন-জি সরকারের বিরুদ্ধে জেন-জি’দের আন্দোলন ফিরিয়ে দিয়েছিলেন শাবনূর-মৌসুমীরা, তবু ইতিহাস গড়েছিলেন দিলদার বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৬ যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় হামলা, অস্থির মধ্যপ্রাচ্য বন্যার্তদের পাশে অভিনেতা তৌসিফ, দিলেন আর্থিক অনুদান জাপানকে যেভাবে গুপ্তচরদের আস্তানা বানিয়েছেন পুতিন দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা, মনে করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রে গুলিতে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার আশঙ্কা

ছিনতাইকৃত অটোরিক্সা এবং ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ,তুরাগ থানা পুলিশ কর্তৃক

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

অদ্য ১১/০৬/২০২৬ খ্রিঃ তারিখে তুরাগ থানার মামলা নং-০৩, তারিখ-১১/০৬/২০২৬ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলায় বাদীর গ্যারেজের ড্রাইভারকে ধারালো চাপাতি দ্বারা জখম করে তার চালিত ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উত্থাপিত হয়। ঘটনার সময় স্থানীয় জনতার সহায়তায় মাহাবুব আলম (৩১) নামীয় একজন আসামীকে আটক করা হয় এবং অপর আসামীরা ছিনতাইকৃত অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। মামলাটি রুজুর পর অদ্য ১১/০৬/২০২৬ খ্রিঃ তারিখ অনুমান ০৫:৩০ ঘটিকার সময় এসআই (নিঃ) সাদিকুর রহমান, এসআই (নিঃ) উজ্জল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ধৃত আসামী মাহাবুব আলম (৩১) এর দেওয়া তথ্য মতে তুরাগ থানাধীন নয়ানীচালা প্রত্যাশা ব্রিজের পূর্বপাশে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ আশিক সরকার (২৫) এবং ২। মোঃ আলমগীর হোসেন (৩৪)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মামলার ছিনতাইকৃত ০১ (এক) টি ৩ চাকার ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। এছাড়াও ছিনতাই কাজে ব্যবহৃত ০১ (এক) টি ধারালো চাপাতি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। মামলাটির প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

উদ্ধারকৃত আলামতঃ

ক) ছিনতাইকৃত একটি ৩ (তিন) চাকা বিশিষ্ট ব্যাটারি চালিত অটোরিক্সা। খ) ছিনতাই কাজে ব্যবহৃত ০১ (এক) টি ধারালো চাপাতি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102