বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ!

ট্রাম্পের হুশিয়ারির জবাব দিল ইরান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১০ জুন, ২০২৬

একটি চুক্তিতে পৌঁছাতে অনেক বেশি সময় নিয়েছে ইরান, মূল্য চোকাতে হবে কঠোর হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে তেহরান জানিয়েছে,  ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করবে ইরান।

এর আগে হরমুজ় প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তে ইরানকে দায়ী করেছিলেন ট্রাম্প। তার প্রেক্ষিতেই হরমুজ় সংলগ্ন ইরানের ঘাঁটিগুলিকে নিশানা করে হামলা চালিয়েছিল আমেরিকা। তার জবাবে পশ্চিম এশিয়ার বাহরিন, কুয়েতের মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় ইরান।

এই হামলা-পাল্টা হামলার মধ্যেই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।ইরানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, আমেরিকার সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের পুনর্মূল্যায়ন প্রয়োজন। তবে যে কোনও সমঝোতার জন্যেই স্থিতিশীল পরিস্থিতি দরকার হয়। যুদ্ধবিরতি বার বার লঙ্ঘিত হলে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সমঝোতার প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

রাত থেকে যা হয়েছে, আমাদের পুনর্মূল্যায়ন করতে হবে। যে কোনও কূটনৈতিক প্রক্রিয়ার জন্যেই ন্যূনতম স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। বার বার পরস্পরবিরোধী মন্তব্য করে কূটনীতিকে খাটো করেছে আমেরিকা। লেবাননে আগ্রাসনের মাধ্যমে ইজরায়েলও এই প্রক্রিয়াকে প্রভাবিত করছে বলে মনে করেন তিনি। 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102